কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

লাখাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।




লাখাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উ্দ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী  ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা বৃহস্পতিবার (১০ নভেম্বর)  উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়।ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন  করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম,এন,মিয়া,সহকারী কমিশনার( ভুমি) রেহানা মজুমদার মুক্তি সহ কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ।উদ্বোধন পরবর্তী আলোচনা সভা দুপুর ১২ টায় হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইসচেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন প্রধান শিক্ষক আক্তার ফারুক, গীতাপাঠ করেন গৌতম চন্দ্র রায়। আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) রেহানা মজুমদার মুক্তি, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম,এন,মিয়া,বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, হপবিস লাখাই উপজেলা শাখা সাবেক পরিচালক আব্দুল মতিন। মেলায় ২০ টি স্টল স্থান পায়।প্রধান অতিথি ও অতিথি বৃন্দ মেলার  বিভিন্ন স্টল পরিদর্শন  করেন  এবং ৩ টি প্রতিষ্ঠান  ও ৩  জন উদ্ভাবনী স্টলের মাঝে  পুরুষ্কার বিতরণ করেন।সভায় প্রধান অতিথি হবিগঞ্জ এর জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন মানুষকে বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন দেখানোতে আজ তা বাস্তবায়িত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Tag
আরও খবর