শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন


নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা গেট সংলগ্নে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অব:) মো: মঞ্জুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা শ.ম লুৎফার রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহ বেগম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান সান্টু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফ,


পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান (আহাদ), সোহেল রানা লাক্সমি, মুসতাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, তানভীর, ধলু, ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, মাসুদ রানা, সালাউদ্দিন খান, রিয়াজুল ইসলাম মুন্না, ফরহাদসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা। তার দায়িত্ব কালীন সময়ে রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন তিনি সেখানেই ছুটে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন। এ সময় বক্তারা আরও বলেন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি ধৈর্য্যর সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যা দেশের মধ্যে নজিরবিহীন। এজন্য লোহাগড়ার মানুষের সকলের একটায় প্রাণের দাবি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল করত স্ব-স্থানে রাখার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।

আরও খবর