বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিলেন বিএনপি নেতা বাচ্চু

আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গের ১৬ জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু  বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে। সিরাজগঞ্জ পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতসহ একাধিক এসিবগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র-জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ-ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।

এসময়ে সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি  ডা: আব্দুল লতিফ, ডা: আব্দুস সামাদ আজাদ খোকন, এ্যাড. কল্যাণ সাহা, জেলা  ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা তালুকদার, শিক্ষিকা মোছা: জেয়াসমিন পারভীন প্রমুখ।

আরও খবর