চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

স্থল বন্দরের চেয়ারম্যান জিল্লুর ও পরিচালক রেজাউলের নামে আদালতে মামলা

স্থল বন্দরের চেয়ারম্যান জিল্লুর ও পরিচালক রেজাউলের নামে আদালতে মামলা


বাংলাদেশের স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান ও বেনাপোল স্থলবন্দরের সাবেক পরিচালক রেজাউল করিমের নামে আদালতে মামলা করেছেন দৈনিক নওয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইন (৩৬)। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজিবী মোঃ রুহিন বালুজ জানান,বিজ্ঞ আদালতের বিচারক বাদীর অভিযোগটি আমলে নিয়ে তা তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেনাপোল পোর্টথানা আমলী আদালতে প্রাননাশের হুমকি ও চাঁদা দাবীর অভিযোগ এনে মামলার আর্জি দাখিল করেন বাদী সাংবাদিক সুমন হোসাইন। মামলার আবেদনে সুমন হোসাইন বলেন ১নং আসামী  বেনাপোল বন্দরে সাবেক ভারপ্রাপ্ত পরিচালাক রেজাউল করিম ও ২ নং আসামী বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী গত ২৩ আগস্ট ২০২৪ মুঠোফোনে বেনাপোল স্থলবন্দরের রেস্ট হাউসের মধ্যে সরাসরি কথা বলার জন্য ডেকে নেন। এর আগে বেনাপোল স্থলবন্দর উন্নয়নে ভ্যাহিকেল টার্মিনাল এর ৩২৯ কোটি টাকার চলমান কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতি হচ্ছে বলে স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমানকে অবগত করে প্রতিকার সহ নিউজের জন্য তার বিবৃতি প্রত্যাশা করেন। এমনকি চলমান প্রকল্পের কাজের অনিয়মের মোবাইলে ধারনকৃত ভিডিও চাহিদা মোতাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের হোয়াটসঅ্যাপে প্রেরণ করেন। চেয়ারম্যান জিল্লুর রহমানের বলা মতে সাংবাদিক সুমন রেস্ট হাউসে স্বশরীরে দেখা করতে গেলে ১নং ও ২নং আসামী তাকে থ্রেট পূর্বক নিউজ করতে নিষেধ করেন। বাদী আসামীর রক্তচক্ষু উপেক্ষা করে নিউজ করতে চাইলে রেজাউল করিম সাংবাদিক সুমনের নামে থানায় মামলা দেওয়ার ভয় দেখায়। এসময় ২নং আসামী জিল্লুর রহমান চৌধুরী সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামানের জামাতা ভাড়াটে খুনী দিয়ে সাংবাদিক সুমনকে হত্যা করে লাশ গুম করার হুমকী দেই। এতে সাংবাদিক সুমন হতভম্ভ হয়ে মামলা না দেওয়ার অনুরোধ করলে রেজাউল করিম সুমনের কাছে মামলা না দেওয়ার শর্তে ১০ লাখ দাবী করেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাংবাদিক সুমন বেনাপোল স্থলবন্দরে বিভিন্ন অনিয়ম চাঁদাবাজি সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে নিউজ করতে থাকে। এতে করে বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম তাতে সাংবাদিক সুমনের উপর ক্ষিপ্ত হয়ে ক্ষতি সাধন করার বিভিন্ন পরিকল্পনা করে। 

অভিযোগ বিষয়ে বেনাপোল স্থল বন্দরের সাবেক পরিচালক রেজাউল করিমের নিকট জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন,এ বিষয়ে চেয়ারম্যানের নিকট থেকে বক্তব্য নিন। সুমনের সহিত রেস্ট হাউসে তাদের সাক্ষাৎ এর সত্যতা নিশ্চিত করে তিনি আরো জানান,চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে সেখানে আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান ও বেনাপোল স্থল বন্দরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক রেজাউলের দূর্নীতি বিষয়ে স্বনামধন্য টিভি চ্যানেল দেশ টিভি ও নয়া দিগন্তসহ একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে।

আরও খবর