লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন

শেরপুরে সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের আওতায় সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এবং আরটিআইপি-২, এলজিইডি ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এসময় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, জেলা যুবলীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সালাহ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. আক্রাম হোসেন, ব্র্যাক ডিষ্ট্রিক কোঅর্ডিনেটর ফারহানা মিল্কি, এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো. রশিদুল হাসান, শেরপুর সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম, শেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ফজলুর রহমান, কামারের চর বাবনা খোশগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. লেবু মিয়া, শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সহ-সভাপতি গৌতম সাহা, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম মানিক, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ডিভিশনাল কো-অর্ডিনেটর পংকজ কুমার বিশ্বাস ও উপজেলা সমন্বয়কারী কল্পনা রানী ভৌমিক প্রমুখ। এ সময় প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দায় শেরপুর সদর উপজেলার সড়ক দুর্ঘটনা ও সড়ক নিরাপত্তা বিষয়ক সার্বিক তথ্য প্রদর্শন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির সাপোর্ট সার্ভিস অফিসার মো. আজমত আলী। কর্মশালায় শেরপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনার কারণ ও তা প্রতিরোধ করতে করণীয় বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যত্রতত্র ঝুঁকিপূর্ণ পার্কিং, অভার ট্রেকিং, গাড়িতে এলইডি লাইটের ব্যবহার বন্ধ, লাইসেন্স বিহীন গাড়ি চালানো বন্ধসহ দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

Tag
আরও খবর