শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সরিষাবাড়ীতে জামাইকে ডেকে এনে মারধোর

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা থেকে ডেকে নিয়ে মেয়ের জামাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে শ্বশুর বাড়ির লোকজন।


শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল এলাকায় এমন ঘটনা ঘটে। আজ রবিবার সকালে বিষয়টি সাংবাদিকদের জানান আহত (জামাই) মো.মেহেদী হাসান বিপ্লব। এঘটনায় গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে তিনি।


স্থানীয় ও আহতের সূত্রে জানা যায়, উপজেলা পিংনা ইউনিয়নের ফুলদহেরপাড়া গ্রামের আতাউর রহমান এর ছেলে বিপ্লব মিয়ার (২২) এবং একই ইউনিয়নের বারইপটল গ্রামের ইয়ার মামুদ এর মেয়ে রুমা খাতুনের (২০) সাথে প্রেমের সম্পর্কে গড়ে উঠে।


গত ৫বছর পূর্বে সেই সম্পর্ক থেকে পারিবারিকভাবে বিবাহ অনুষ্ঠিত হয়। পরে তাদের ঘরে জন্ম হয় একটি সন্তানের। বিবাহের ৩বছর পর থেকে তাদের পারিবারিক কলহ সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে গৃহবধূ রুমা খাতুন আদালতে স্বামীর বিরুদ্ধে নির্যাতন মামলা দায়ের করেন। গত ২ বছর যাবত সেই মামলা আদালতে চলমান আছে। পর্যায়ক্রমে বিপ্লব মিয়া আদালতে হাজিরা দেন।


এদিকে গত শনিবার সকালে শ্বশুর বাড়ির পাশের রাস্তা দিয়ে নিজের বাড়ি (ফুলদহ) যাচ্ছিলেন বিপ্লব মিয়া। এমন সময় তার শালিকা মোছা. ইসমিতা খাতুন বিপ্লব মিয়াকে ডাক দিয়ে বাড়ির ভিতরে নিয়ে যান। এসময় বিপ্লবের স্ত্রী এবং তার শ্বশুর-শাশুড়ী বিপ্লবকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। একপর্যায়ে শ্বশুর উত্তেজিত হয়ে বিপ্লবের ওপর আক্রমণ করে। পরে বিপ্লব মিয়া মাটিতে পড়ে গেলে পরিবারের সবাই মিলে তাকে এলোপাথাড়ি মারতে থাকে। পরে স্থানীয়দের মাধ্যমে সেখান থেকে উদ্ধার হয়ে আহত অবস্থায় সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি হন বিপ্লব মিয়া।


এঘটনায় জামাইকে পিটাতে গিয়ে লোহার আঘাতে (শ্বশুর) ইয়ার মামুদ নিজেও আহত হয়ে সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসা নেন।


এঘটনায় আহত (জামাই) বিপ্লব মিয়া বলেন, ‘আমার একটি সন্তান হয়েছে। অনেক সময় তাকে দেখতে মন চায়। তারা আমার নামে মামলা করেছেন আদালতে। আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে রাজি। কিন্তু শ্বশুর-শাশুড়ি মেয়েকে দিতে চায় না। শনিবারে সকাল ১১টার দিকে আমাকে ডেকে নিয়ে তারা পরিকল্পিত ভাবে হত্যা করতে চেয়েছিলো। আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।


এবিষয়ে বিপ্লবের (শ্বশুর) ইয়ার মামুদ বলেন, ‘বিপ্লব যে সব কথা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। তাকে কেউ ডেকে নিয়ে আসেনি। সে নিজেই এসে বাড়িতে হৈ-হু-ল্লা সৃষ্টি করেছে এবং আমাদের মেরেছে। তিনি আরো বলে তার ক্ষমতা কত সেটা এবার আমরা দেখে নেবো।


এ-ব্যাপারে তারাকান্দি তদন্তকেন্দ্র ইনর্চাজ ঝুটন কুমার বর্মণ বলেন, ‘এঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি। লিখিত কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর