জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

রামগড় ১নং পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

রামগড় ১নং পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ 


মোহাম্মদ এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 



 খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ১নং পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  


সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় " ত্রিপুরা যুব কল্যাণ সমিতি " মাঠ প্রাঙ্গনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে  প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া। 


খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সহ সভাপতি ও রামগড় উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ  ইলিয়াস এর সঞ্চালনায় রামগড় ১নং পৌর বিএনপির সভাপতি রবিউল হক পাটোয়ারী সভাপতিত্বে  বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন-পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ভুইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন  পৌর মহিলা দলের আহবায়ক পারুল আক্তার। এতে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহম্মেদ,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, পৌর যুবদলের আহ্বায়ক জামাল শামীম, উপজেলা যুবদলের আহবায়ক  শাহ আলম বাদশা, উপজেলা বিএনপির ত্রিপুরা দলের সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি হরিসাধন বৈষ্ণব প্রমুখ।


এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাসহ সব সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। লুটপাট করেছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে এক হয়ে কাজ করার আহবান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর