তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

নির্বাচনের আগে সমাজ ও রাষ্ট্র মেরামতের দাবিতে কুড়িগ্রামে নৈতিক সমাজের সভা অনুষ্ঠিত


নির্বাচনের আগেই সমাজ সংস্কার ও রাষ্ট্র মেরামতের ভিত্তি স্থাপনের দাবিতে কুড়িগ্রামে নৈতিক সমাজ নামে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের পৌর টাউন হলে নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখা  এ সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অবসর প্রাপ্ত মেজর জেনারেল  আমসাআ-আমিন। বিশেষ অতিথি হিসেবে৷ উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সাবেক চেয়ারম্যান কেএম মহিবুল হক খোকন, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ার এজাহার আলী, নৈতিক সমাজের জেলা কমিটির সভাপতি মো: আশরাফ আলী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, এডভোকেট সেলিম সেতু, মো: তাজুল ইসলাম তাজসহ অন্যান্যরা


সভায় রাজনৈতিক দল নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসাআ-আমিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বানের আগেই সংবিধান, সমাজ, রাজনীতি, রাষ্ট্র, পুলিশ, নির্বাচন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ভুরাজনীতিসহ প্রতিরক্ষা বিভাগকে সংস্কার করতে হবে। তাহলে এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। ২০২১ সালে প্রতিষ্ঠিত এ দলটি আগামী নির্বাচনের আগে নিবন্ধন পেলে দেশের ৩শ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করার কথা জানান তিনি।  





আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

১ ঘন্টা ৩৬ মিনিট আগে