লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি




কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে  ব‍্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম এর  দুটি লরিসহ ১৮ হাজার লিটার পেট্রোল পুড়ে যায়।

  

জানাযায়,  ১৮ হাজার  লিটার পেট্রল ভর্তি দুটি  লরি  বৃহস্পতিবার ভোরে সাহা ফিলিং স্টেশনে এসে পৌছে। ভোরে এক লরি থেকে  অন্য  লরিতে পেট্রল  আনলোড করার সময় পাশের তেলের লরিতে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে  উপস্থিত হয়ে প্রায় ৪৫ মিনিট  চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে এতে ২৭-২৮ লাখ টাকার ক্ষতি হতে পারে।


এ বিষয়ে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী  বলেন, লড়ি থেকে পেট্রোল আনলোড করার সময় কিভাবে আগুন লাগলো বুঝতে পারলাম না পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জানাতে পারবো। 


অন্য কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অন্য কোন ক্ষতি হয় নাই। শুধু দুটি লরির একটি সম্পূর্ণ ও অপরটির তিনটি চাকা আগুনে পুড়ে গেছে।


নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।



আরও খবর