চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ।

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক


কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন(৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। 


এর আগে বুধবার রাত আটটার দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 


বিজিবি জানায়, বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এর নিকট দিয়ে দুইজন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি দল তাদের আটক করে জিজ্ঞেসাবাদ করে। প্রাথমিক ভাবে তারা জানায়, তারা বাংলাদেশি নাগরিক বাজারে এসেছিল ঔষধ ক্রয় করতে, এসময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়, অপরজনকে আটক করে বিজিবি। পরে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মোজাফফরকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।


লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানা মামলা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  



আরও খবর