জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর বগুলাকান্দি আলোর দিশা সংলাপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বশেফমুবিপ্রবির প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেলেন সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম

ছবিঃ সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। ২৫ সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য যোগদান না করা পর্যন্ত সাময়িকভাবে একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।’

জানা যায় , গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতার সৃষ্টি হয়। এরপর ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ও অন্যান্যদের আলোচনার মাধ্যমে মো. সাইফুল ইসলামকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তাব করে এবং প্রস্তাবটি ইউজিসি বরাবর পাঠানো হয়। পরে ইউজিসি মো. সাইফুল ইসলামকে এই দায়িত্ব পালনের জন্য অনুমতি প্রদান করেন।

সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম দৈনিক দেশচিত্র কে বলেন, “নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্ব পালন করব। আমি এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”

Tag
আরও খবর