নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগর প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (২৯শে সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে যশোর জেলার কোতায়ালী থানার যশোর আর, এন রোড এর ইসমাইল হোসেনের মেয়ে ইসমিতা জাহান (মনি)সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন খুন্দিপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র আরিফুল ইসলাম এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত ৫ বছর পূর্বে পরিচয় হয়। সেই সুবাদে আরিফুল ইসলামের সহিত তার ভালবাসার সু-সম্পর্ক গড়ে ওঠে।  বর্তমানে প্রাপ্ত বয়ষ্ক এবং পরিপূর্ণ সাবালিকা। সে আরিফুল ইসলামের সঙ্গে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহন করে। কিন্তু তার পরিবার ভালবাসার সম্পর্ক মেনে না নেওয়ায় এবং  আরিফুল ইসলামের সহিত যোগাযোগ বিচ্ছেদ করার জন্য মানসিক ভাবে নির্যাতন করে। এক পর্যায়ে তার বাবা অন্য একটি ছেলের সাথে বিবাহ করার জন্য মনির উপর চাপ সৃষ্টি করে।

এ অবস্থায় স্ব-ইচ্ছায় কাহারও প্ররোচনা ব্যতীত বাসা থেকে বাহিরে এসে আরিফুল ইসলামের গ্রামের বাড়ীতে এসে বিজ্ঞ আদালতের আইনজীবির মাধ্যমে২০২৪ সালের ২৩শে সেপ্টেম্বর নন জুডিসিয়াল স্ট্যাম্পের উপর লিখিত করে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে সে স্বামীর বাড়িতে আছেন।

এ ব্যাপারে তার শ্বশুর বাড়ীর লোকজন কোন ভাবেই দায়ী নয় বলে মনি জানান। যাতে স্বামী গৃহে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে এবং  যাতে শ্বশুর বাড়ীর আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা, হামলা করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি- শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ইসমিতা জাহান (মনি)।  

Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ১৪ মিনিট আগে