জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

লাখাইয়ে বাপার পরিবেশ রক্ষায় তালের চারা রোপন শুরু।

লাখাইয়ে বাপার পরিবেশ রক্ষায় তালের চারা রোপন শুরু।

লাখাইয়ে পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা সহ বিভিন্ন প্রজাতির পরিবেশ বান্ধব গাছ রোপন শুরু হয়েছে। 

প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে ও পরিবেশকর্মী মহি উদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে হাওরাঞ্চল বেষ্টিত লাখাই  উপজেলায় তালের চারা সহ বিভিন্ন প্রজাতির পরিবেশ বান্ধব গাছ রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা। 

রবিবার (৩০ সেপ্টেম্বর)  দুপুর বেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুর পাড়ে তালের চারা রোপন এর মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, ভ্যাটেরিনারী সার্জন ডাক্তার রফিকুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও পরিবেশ সংগঠক মোঃ বাহার উদ্দিন, পরিবেশকর্মী মহি উদ্দিন আহমেদ রিপন,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,  সাংবাদিক শাহীনুর রহমান মোল্লা শাহীন, সাংবাদিক ও কবি এম ইয়াকুব হাসান অন্তর,উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমূখ। 

বৃক্ষ রোপন কর্মসূচী পালনকালে এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাহিদা সুলতানা বলেন হাওরবেষ্ঠিত লাখাইয়ে বজ্রপাত থেকে রক্ষায় পরিবেশ বান্ধব গাছ রোপনের বিকল্প নেই। তাই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশী বেশী গাছ রোপনে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে।

Tag
আরও খবর