জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

রাশিয়া ইউক্রেনে ‘নির্ধারিত সব লক্ষ্য’ পূরণ করবে : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-09-2024 03:34:52 pm

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার অঙ্গীকার করে বলেছেন, মস্কো তার সংঘাতের তৃতীয় বছরে ইউক্রেন নিয়ে যেসব লক্ষ্য নির্ধারণ করেছে তা পূরণ করবে।

মস্কো থেকে এএফপি জানায়, ইউক্রেনের আরো চারটি অঞ্চল দখল করে নিয়েছে বলে মস্কোর দাবির প্রেক্ষাপটে রাশিয়ার ‘পুনর্মিলন দিবস’র দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘সত্য আমাদের পক্ষে আছে। নির্ধারিত সব লক্ষ্য অর্জন করা হবে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর রাশিয়া লুগানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলগুলোকে সংযুক্ত করেছে বলে দাবি করেছে। 

পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর পক্ষে তার দাবির ন্যায্যতার পুনরাবৃত্তি করে বলেন, ইউক্রেনের ‘নব্য-নাৎসি একনায়ক শাসক গোষ্ঠী’ ইউক্রেনবাসীকে তাদের ঐতিহাসিক জন্মভূমি রাশিয়া থেকে চিরতরে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছিল। তাই তাদের রক্ষার জন্যই তিনি ইউক্রেনে সৈন্য পাঠান।

তিনি ‘পশ্চিমা অভিজাতদের’ নিন্দা জানিয়ে বলেন, তারা ইউক্রেনকে তাদের উপনিবেশে পরিণত করেছে এবং এটিকে রাশিয়াকে নিশানা করা একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। তারা রাশিয়ান সবকিছু বিরুদ্ধে ‘ঘৃণা, উগ্র জাতীয়তাবাদ... শত্রুতা উসকে দিয়েছে।

পুতিন বলেন, ‘আজ আমরা আমাদের সন্তান-সন্ততি এবং নাতি-নাতনিদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য লড়াই করছি।’ 

আরও খবর