ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ঈশ্বরগঞ্জে স্কুলের ভিতরে নৈশ প্রহরী খুন


ময়মনসিংহের ঈশ^রগঞ্জ জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আরমান (২৪) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নিজ কর্মস্থলে তিনি দুর্বৃত্তের হামলার স্বীকার হন। নিহত আরমান মিয়া জাটিয়া গ্রামের মৃত লোকমান হাকিমের ছেলে। জানা যায়, সে ২০২১ সালে ৮ ডিসেম্বর নৈশ প্রহরী হিসেবে ওই বিদ্যালয়ে যোগদান করেন। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে স্কুল ক্যাম্পাসে কর্মরত ছিলেন। প্রধান শিক্ষক জালাল উদ্দিন জানান, আরমান অত্যন্ত নিরীহ ছিল। প্রতিদিন সে তার ছোট ভাইকে নিয়ে স্কুলের শিক্ষক মিলনায়তনে অবস্থান করত। ঘটনার দিন তার মা বাড়িতে না থাকায় ছোট ভাই বাড়িতে অবস্থান করছিল। তাই সোমবার রাতে স্কুলে আরমান একা অবস্থান ডিউটিরত ছিলেন। এ সুযোগেই হয়তো দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। সকালে পাশের বাড়ির কয়েকজন ছেলে মেয়ে স্কুলের ভিতর শিক্ষক মিলনায়তনে গোঙ্গানির শব্দ পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় আরমান রক্তাত্ব অবস্থায় পড়ে আছেন। ছেলেমেয়েরা আরমানের বাড়িতে খবর দিলে প্রথমেই তার চাচী ফাতেমা খাতুন ও বাড়ির লোকজন এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শাসুন্নাহার ঝর্ণা  ছেলে হত্যাতারীদের ফাঁসির দাবী করেন। 

এব্যাপারে ঈশ^রগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আটক করতে সক্ষম হবো। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর