শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-10-2024 04:25:37 pm

ইসরাইলের ভূখন্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমনটি জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এর আগে ইরান ইসরাইলে যেকোনো সময় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।


হোয়াইট হাউজের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। একইসঙ্গে এ ধরনের কোনো হামলা হলে তা তেহরানের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন।


এদিকে মঙ্গলবার সকালে একজন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন যে এখনও "কোনও সংঘর্ষ" হয়নি। তবে একজন সামরিক মুখপাত্র পরে লেবাননের প্রায় ২৫ টি গ্রামের লোকজনকে সরে যেতে বলেছিলেন।


এর আগে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে ইসরাইল- এমন ঘোষণা দেয়ার পর এই হামলার ঘোষণা দেয় তেহরান। ইসরাইলের হামলায় গত সপ্তাহে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।


হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ইরান ইসরাইলের বিরুদ্ধে অতিসত্বর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।’


আমরা এই সম্ভাব্য হামলার বিরুদ্ধে সক্রিয়ভাবে ইসরাইলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি’, বলেন ওই মার্কিন কর্মকর্তা।

একই সঙ্গে মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে ইরানের সরাসরি সামরিক হামলা তেহরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।’


ইরান এর আগে ঘোষণা দিয়েছিল যে, নাসরুল্লাহ হত্যা ইসরাইলের জন্য ‘ধ্বংস’ ডেকে আনবে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, তেহরান ইসরাইলকে মোকাবেলায় সেনা মোতায়েন করবে না। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সোমবার ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি জারি করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের এমন কোন জায়গা নেই যেখানে ইসরাইল পৌঁছাতে পারবে না।’

আরও খবর


6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

১২ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে