জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

উলিপুরে নদী ভাঙন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


 কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙন ও বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর  মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থেতরাই ইউনিয়নের খারিজা লাটশালা, গোড়াইপিয়ারের চর, রামনিয়াসের চর, জুয়ান সতরা ও নদী ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিড়া ও চিনি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, থেতরাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান, ৩নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম প্রমুখ।

উল্লেখ্য, তিস্তা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার থেতরাই ইউনিয়নের বিভিন্ন চরে বন্যা দেখা দেয়ার পর পানি কমতে শুরু করেছে। পাশাপাশি এসব এলাকায় এখন ভাঙ্গনে বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। বসতভিটাসহ ফসলি জমি হারাচ্ছে তিস্তা পাড়ের মানুষজন।#

আরও খবর