আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত


'শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে থেকে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। 


শনিবার (৫ অক্টোবর) সকালে আটোয়ারী উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এ র‍্যালিতে নেতৃত্ব দেন, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান।


শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সকলের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।


র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির।


সভায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, এই শিক্ষক দিবসে আমি সর্ব প্রথম সেই সব শিক্ষকদের স্মরণ করছি, যাদের হাতে আমার প্রথম বর্ণমালা ও প্রথম অক্ষরটি শিখেছি। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন শিক্ষার্থী ক্লাসে যখন একজন শিক্ষকের বক্তব্য শোনে তখন সে শুধু বক্তব্যই শোনে না, শিক্ষকের প্রতিটি জিনিস সে অনুসরণ করে এবং তার মনের মধ্যে একজন আদর্শিক ব্যক্তিত্ব তৈরি করে। শিক্ষকদের দেখে শিক্ষার্থীরা যেন সেই আদর্শ ব্যক্তিত্বের দেখা পায়, আজকের এই শিক্ষক দিবসে সব শিক্ষকের মধ্যে এই জিনিসটি জাগ্রত হোক, তিনি সে আশাবাদ ব্যক্ত করেন।


এসময় আরও বক্তব্য রাখেন, আলোয়াখোয়া তফশিলী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সাতখামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, সাতখামার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক জিল্লুর হোসেন সরকার, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী প্রমুখ।

এছাড়াও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ র‍্যালি এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


Tag
আরও খবর