১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে সোহান নিখোঁজ।

চিলমারীঃ ব্রহ্মপুত্র নদে সোহান নিখোঁজ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে এসে সোহান নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটের দিকে ৫টি বাইকে করে, ১০ জন দর্শনার্থী রংপুর থেকে চিলমারী নদী বন্দর ঘু্রতে আসেন। তাদের মধ্য থেকে সাইদুর রহমান সোহান (২২) নামে এক যুবক, অনেক সখ করে নদের পাড়ে ছবি তোলার জন্য নেমে নদীতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ রোকনুজ্জামান স্বপন। তিনি বলেন, রংপু‌রের হারাগাছ থেকে পাঁচটি মোটরসাইকেলে ক‌য়েকজন যুবক চিলমারীতে ঘুরতে এসেছিলেন। তারা পরস্পর বন্ধুবান্ধব ও আত্মীয় বলে জানাগেছে। স্থানীয়রা জানায়, ঐ যুবকরা নদের তী‌রে মোবাইল ফো‌নে ছ‌বি ও ভি‌ডিও কর‌ছিলেন। হঠাৎ পানিতে পড়ে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যায় সোহান। পরে আর তাকে দেখতে না পেয়ে সঙ্গের লোকজন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। অনেক চেষ্টার পর নিখোঁজ যুবক সোহানকে খুঁজে পাওয়া যায়নি। এমতাবস্থায় চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করলে, ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হন। কিন্তু চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় যুবকের উদ্ধার অভিযান ব্যাহত হয়েছেন। জানাযায় ইতিপূর্বে ও বিগত সময়ে ও চিলমারী নদী বন্দরের ব্রহ্মপুত্র নদে, অনেকেই গোসল করতে নেমে, কেউ মাছ ধরতে এসে, কেউ ঘু্রতে এসে এবং নৌকা ডুবির ঘটনায় অনেকেই নদের পানিতে ডুবে বা পড়েগিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে, বিভাগীয় শহর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালান। চিলমারী নদী বন্দর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট  হওয়ায়, প্রতিনিয়ত প্রায় ৪/৫ হাজার মানুষ নদী পাড়াপাড় করেন। যার কারণে নদী কেন্দ্রীক নানান দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তাই এ সকল দুর্ঘটনা বা প্রাণনাশের আশংকা এড়াতে চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দলের খুবই প্রয়োজন। তাহলে নিখোঁজ হওয়া মানুষজনকে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা সম্ভব হবে বলে জানা যায়। এ বিষয়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, হাবিবুর রহমান, খোকন মিয়া, লিয়ন, আবু সাঈদ, জাকির হোসেন, ফিরোজ মিয়া, রাঙা ইসলাম, রেজাউল করিম, মাসুম মিয়া, রুবেল মিয়াসহ আরও অনেকে বলেন, আমরা মনে করি প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশনে কমপক্ষে ২/৪ জন ডুবুরি থাকা খুবই প্রয়োজন। বিশেষ করে যে সকল উপজেলায় নদ/নদী আছে, সে সকল উপজেলায় কমপক্ষে ২/৪ জন ডুবুরি থাকা জরুরি প্রয়োজন বলে আমরা মনে করি। তারা আরও বলেন আমরা এ বিষয়ে, চিলমারীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের, সকল স্বেচ্ছাসেবকরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করে বলেন। সরকার যদি বিভিন্ন "সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু স্বেচ্ছাসেবীদের, জরুরি দুর্যোগ, জরুরি উদ্ধার অভিযান ও ডুবুরি বিষয়ে প্রশিক্ষণ" দিতেন, তাহলে আমাদের উপজেলার মানুষের অনেক উপকার হত বলে জানান স্বেচ্ছাসেবকরা। এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শ্রীঃ নারায়ণ চন্দ্র বার্মা বলেন, আমাদের অফিসে ডুবুরি দল না থাকায়, বিভাগীয় অফিস থেকে ডুবুরি দল আনতে হয়। তাই আমাদের পানিতে নিখোঁজ হওয়া ব্যাক্তিদের উদ্ধার অভিযান চালাতে অনেক সময় লাগে, তিনি আরও বলেন আজ সকাল থেকে দুপুর প্রায় ২টা পর্যন্ত আমাদের রংপুর থেকে আসা ডুবুরি দল, অনেক চেষ্টা  করেছেন কিন্তু ব্রহ্মপুত্র নদে তীব্র স্রোত ও নদের পাড়ে অনেক ব্লোক থাকার কারণে, ডুবে যাওয়া সোহানকে আমাদের ডুবুরি দল উদ্ধার করতে পারিনি বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) নঈম উদ্দীন বলেন, জরুরি দুর্যোগ, জরুরি উদ্ধার অভিযান ও ডুবুরি বিষয়ে কাজ এগুলো হল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কাজ। তারপরে ও যদি সরকারি ভাবে এই সব বিষয়ের উপর প্রশিক্ষণের কোন সুযোগ আসে, তাহলে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। 

আরও খবর