আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

মিরসরাইয়ে পূজা উদযাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি
সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুগাপূজা উপলক্ষে মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া মুরাদপুর সার্বজনীন পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা পূজা মন্ডপ কমিটির সভাপতি নিখিল চন্দ্র নাথের সভাপতিত্বে এবং বাবুল চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট অলীউল কবির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম, জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়নের আমীর নুর হোসেন, ৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, কাটাছরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অহিদুল আলম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কাটাছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম মিয়াজী, বিএনপি নেতা বশির আহমেদ, জামায়াত নেতা নুর নবী প্রমুখ। মতবিনিময় সভা শেষে আবুরহাট সংকেত সংস্থার পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে নগদ টাকা অনুদান তুলে দেওয়া হয়।



Tag
আরও খবর