কটিয়াদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার(৫অক্টোবর) উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে কটিয়াদী উপজেলা নির্বাহি অফিসার ওয়াহিদুজ্জান এর নেতৃত্বে এক বিশাল বর্নাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসেম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহি অফিসার ওয়াহিদুজ্জান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২ শতাধিক শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
৫০ মিনিট আগে
১২ ঘন্টা ২ মিনিট আগে
১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে