সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎

ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আটোয়ারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড়ের আটোয়ারীতে জামায়াত, যুব ও ছাত্র হিজবুল্লাহ আয়োজনে সম্প্রতি ভারত হিন্দু পুরোহিত এবং ক্ষমতাসীন বিজেপি সদস্য কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 




রোববার (৬ অক্টোবর) যোহরের নামাজের পর ফকিরগঞ্জ বাজার কেন্দ্রীয় প্রাঙ্গণ হতে নবী প্রেমী শত শত ধর্মপ্রাণ মুসুল্লি " নারায় তাকবির, আল্লাহু আকবর " শ্লোগান দিয়ে দিয়ে বাজারের আটোয়ারী- পঞ্চগড় সড়কের দুই পাশে দাঁড়িয়ে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।



আটোয়ারী উপজেলা ছাত্র হিজবুল্লাহ'র সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নূরুল্লাহ'র সঞ্চালনায় সমাবেশে পঞ্চগড় জেলা জামায়াত হিজবুল্লাহ'র সভাপতি মাওলানা মোঃ খাদেমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা জামায়াত হিজবুল্লাহ'র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, পঞ্চগড় জেলা জামায়াত যুব হিজবুল্লাহ'র সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান অনু, আটোয়ারী উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আইনুল ইসলাম, পঞ্চগড় জেলা জামায়াত ছাত্র হিজবুল্লাহ'র সভাপতি মাওলানা মোঃ দবিরুল ইসলাম, উপজেলা জামায়াত ছাত্র হিজবুল্লাহ'র সভাপতি মোঃ বজলার রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।



বক্তারা বলেন, গত আগস্ট মাসে ইসলাম ধর্ম ও রাসূল (সাঃ) কে নিয়ে জঘন্য কটুক্তিকরণ ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করছেন বিজেপির বিধায়ক নীতেশ রান। এব্যাপারে দু'জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মহানবী কে অবমাননাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানানো হয়।



ঠাকুরগাঁও জেলা জামায়াত হিজবুল্লাহ'র সভাপতি আলহাজ্ব সূফী আঃ গনী দোয়া পরিচালনা করে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি করা হয়।


Tag
আরও খবর