এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট

অবশেষে ব্রহ্মপুত্র নদে সোহানের মরদেহ উদ্ধার

চিলমারীঃ অবশেষে ব্রহ্মপুত্র নদে সোহানের মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্র সাইদুর রহমান সোহান (২২) এর মরদেহ দুদিন পর আজ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৬ই অক্টোবর) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার, কামারজানি এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন। এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারী নদীবন্দর এলাকার, ব্যাঙমারা ঘাট এলাকা গোসলে নেমে নিখোঁজ হয়েছেন সোহান। নিহত সাইদুর রহমান সোহান রংপুরের কাউনিয়া উপজেলার, হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের অধ্যায়নরত ছাত্র। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সাইদুর রহমান সোহান তার আরও ৮-১০জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারী নদীবন্দরে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সাইদুর রহমান সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি করে তার সন্ধান পাননি। চিলমারী ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ নারায়ণ চন্দ্র বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি এলাকার, সুন্দরগঞ্জ উপজেলা কামারজানি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে অনেক তল্লাশি করে তার সন্ধান পাননি। চিলমারী নৌ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মেদ জানান, সোহানের মরদেহ আজ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর