জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর বগুলাকান্দি আলোর দিশা সংলাপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) গতকাল সোমবার (৭ অক্টোবর) দুপুরে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে শিক্ষার্থীদের মাঝে ‘শিক্ষাগুরুর মর্যাদা’র উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং একাডেমিক ভবন থেকে র‌্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে গিয়ে অবস্থান করে। তারপর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা সুন্দর সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত(ভারপ্রাপ্ত ভিসি) ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল-মামুন সরকার।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার তাহমিদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ৭ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থীবৃন্দ এসময় বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সুলতান আহমেদের পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর