তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় পূজামন্ডব পরিদর্শন করলেন জামায়াতের নেতৃবৃন্দ

পীরগাছায় পূজামন্ডব পরিদর্শন করলেন জামায়াতের নেতৃবৃন্দ

রংপুরের পীরগাছার পূজামন্ডব পরিদর্শন করে খোঁজ-খবর নেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। বুধবার (৯ অক্টোবর) রাতে সদর ইউনিয়নের বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন শেষে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইয়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দূর্গা পুজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। রাসূল্লাহ (সা.) বলেছেন, সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে সংখ্যালঘিষ্টরা হচ্ছে একটা আমানত। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোন বাধাপ্রাপ্ত হয় তাহলে রাসূল্লাহ (সা.) কেয়ামতের দিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।

ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার বলেন, এদেশে যত ধর্মের মানুষ বসবাস করি না কেন? সকলেই আমরা এদেশেরই নাগরিক। নাগরিক সূত্রে আমরা একে অপরের ভাই। এই শারদীয় দূর্গা পুজা যাতে করে তারা নির্বিঘ্নে, নিঃসংকোচে, শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সক্ষম হয়। এব্যাপারে আমাদেরও কিছু দায়দায়িত্ব অর্পিত হয়েছে। কোন কুচক্রি মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এজন্য আমাদের সচেতন থাকতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, থানা ওসি নুরে আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতের সাবেক আমির মো. আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জিল্লুর রহমান, সাবেক শিবির নেতা জহির উদ্দিন জুয়েল, রাজু মুন্সী, শফিকুল ইসলাম প্রমুখ। 

আরও খবর