দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক গুরুত্বপূর্ণ সভা দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে, দাদিকে খুনের ঘটনায় নাতিসহ ৩জন গ্রেফতার শিক্ষকরা এমন অসহযোগিতা মূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো - ববি উপাচার্য দুর্গাপুরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শুরু শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন মধুপুরের হারানো শালবন পুনরুদ্ধারে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বড়লেখায় পৌর প্রশাসকের কাছে সাইনবোর্ড টেক্স আদায় বন্ধে ব্যবসায়ীদের স্মারকলিপি

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কর্তৃপক্ষ পৌর শহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্সের সাথে নতুন করে সাইনবোর্ড টেক্স আদায় করছে। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।  

বুধবার (০৯ অক্টোবর) দুপুরে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের কাছে সাইনবোর্ড টেক্স আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করেছেন। এতে পাঁচ শতাধিক ব্যবসায়ীর স্বাক্ষর করেছেন। এসময় তারা পৌর প্রশাসকের কাছে অবিলম্বে সাইনবোর্ড টেক্স বাতিলের দাবি জানান।  

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী খলিলুর রহমান, এম এম আতিকুর রহমান, খলিলুর রহমান, জুনেদ আহমদ, আবুল কাশেম, শামীম আহমদ, ফরিদ আহমদ, জসিম উদ্দিন, জামিল বিল্লাহ রাসেল প্রমুখ।  

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বড়লেখা পৌরসভা বি-গ্রেডের হয়েও সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে ট্রেড লাইসেন্সের সঙ্গে সাইনবোর্ড টেক্স আদায় করার চেষ্টা করছে। এতে ব্যবসায়ীদের মধ্যে  চরম ক্ষোভ বিরাজ করছে। সরকারের নিয়ম নীতি মেনে তাঁরা যাবতীয় টেক্স প্রদান করে যাচ্ছেন। মফস্বল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান কোটা সিকিউরিটি, ভাড়া, কর্মচারীদের বেতন, চৌকিদারী ইত্যাদি দিয়ে যতসামান্য ব্যবসা করে কোনোমতে পরিবার চালাচ্ছেন। বিশ্বব্যাপী করোনা মহামারি, বন্যার পর সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়, এই অবস্থায় নতুন করে বড়লেখার ব্যবসায়ীদের সাইনবোর্ড টেক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো ন্যায়সঙ্গত নয়। আরও কোনো পৌরসভা পৌর শহরের ব্যবসায়ীদের কাছ থেকে এমন টেক্স আদায় করছে না বলেও তাতে উল্লেখ করা হয়। এছাড়া স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরেও দেওয়া হয়েছে।

আরও খবর