এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি

ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনে নিশ্চিহ্ন ৯০২ পরিবার

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-10-2024 07:51:59 am

ফিলিস্তিনিদের ওপর আধুনিককালের সবচেয়ে নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। খাদ্য-চিকিৎসা তো দূরের বিষয়, নির্বিচার হামলায় আশ্রয়টুকুও পাচ্ছে না গাজাবাসী।



এরমধ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) হৃদয়বিদারক এক প্রতিবেদন হাজির করেছে আল জাজিরা। যেখানে বলা হয়েছে, ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিন থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে ৯০২টি পরিবার। গত এক বছরে এই পরিবারগুলোর প্রত্যেক সদস্যকে হত্যা করা হয়েছে।  


এর বাইরে কমপক্ষে ১ হাজার ৩৬৪টি ফিলিস্তিনি পরিবারে শুধুমাত্র একজন জীবিত সদস্য এবং তিন হাজার ৪৭২টি ফিলিস্তিনি পরিবারে মাত্র দু’জন জীবিত সদস্য রয়েছে।


এর আগে, গত ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্তির দিনে ‘নো দেয়ার নেমস’ বা ‘তাদের নাম জেনে রাখুন’-শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আল-জাজিরা। 


এতে গত বছরের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত নিহত ৩৪ হাজার ৩৪৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। নিহতদের বিভিন্ন পরিসংখ্যানসহ এই প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময়ের সংঘাতে গাজায় অন্তত ৯০২টি পরিবার চিরতরে হারিয়ে গেছে। 


ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার দৈনন্দিন চিত্র তুলে ধরে আল জাজিরা বলছে, প্রতিদিন সেখানে ১১৫ জনের মৃত্যু হচ্ছে। আহত হচ্ছে ২৬৬ জন। প্রতিদিন ২৭ জন মানুষ ধ্বংস্তুপে চাপা পড়ছে। ৫ হাজার ৪৮০ জন মানুষ তার বাসস্থান হারাচ্ছে।


প্রতিবেদনে একটি পরিবারের কথা তুলে ধরা হয়, জেইন ছিলেন আল-নাজ্জার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। তার পরিবার মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহতে বাস করত। আল-নাজ্জার পারিবারিক নামটি গাজায় খুবই সাধারণ এবং এর অর্থ রং মিস্ত্রি।


২০২৩ সালের ১০ অক্টোবর তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শিশু ও তিন নারীসহ পরিবারের ১৮ জন সদস্য নিহত হন। আহত হন ২৩ জন। ওই সময় জেইনের বয়স ছিল মাত্র দুই মাস।


যুক্তরাজ্যভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়ারসের মতে, অন্তত তিনটি আল-নাজ্জার পরিবার ১০ বা তার বেশি সদস্যকে হারিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরু করার পর থেকে নিহত শতাধিক পরিবারের মধ্যে অন্তত ৩৯৩ জন আল-নাজ্জার ছিল।


সংস্থাটির মতে, প্রত্যেক সদস্যকে হারানো অন্য পরিবারগুলোর মধ্যে আল-মাসরি পরিবার ছিল ২২৬ টি, আল-আস্তাল পরিবার ২২৫ টি, আশুর ১৬৬ টি, শাহীন ১৬৪ টি, হামদান ১৫১ টি, আল-মাদুন ১৪৬ টি, আহমদ ১৪৫ টি, ওবেদ ১৪৪টি এবং হিজাযি উপাধি ছিল নিশ্চিহ্ন ১৪১টি পরিবারের।


এর বাইরে কমপক্ষে ১ হাজার ৩৬৪টি ফিলিস্তিনি পরিবারে শুধুমাত্র একজন জীবিত সদস্য এবং তিন হাজার ৪৭২টি ফিলিস্তিনি পরিবারে মাত্র দু’জন জীবিত সদস্য রয়েছে।

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৬ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে