হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার হতে দেব না : আসিফ মাহমুদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-10-2024 02:48:00 pm

দুর্গাপূজা যেন দেশের মানুষ নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য অন্তবর্তীনকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


তিনি বলেন, নতুন বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। সেটি নিশ্চিত করার জন্য আমরা যতদিন আছি কাজ করে যাব।


শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর গল্লামারীর হরিচাদ ঠাকুর মন্দির পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আপনারা জানালেন খুলনায় দুর্গাপূজা আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে। আমরা সারা দেশের ক্ষেত্রেও এটি চাই। ইতোপূর্বে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ উসকে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। আমরা দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে বলেছি, এখন থেকে বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না।


আসিফ মাহমুদ বলেন, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। কেউ যেন কোনো প্রকার সম্প্রীতি ভঙ্গের ষড়যন্ত্র উসকে দিতে না পারে, সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা করতে হবে।


পরে উপদেষ্টা নগরীর বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন।

আরও খবর







6a3d40fe1385e-250626085350.webp
দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১০ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে