জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

বরিশালে (সেবাচিম) হাসপাতালে অগ্নিকান্ডে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক।

ছবি: জামাল কাড়াল



বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ ১৩ অক্টোবর রবিবার সকাল ১০ টায়। এ ঘটনায়  নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনে এ আগুন লাগে। এতে পুরো হাসপাতাল ধোঁয়ায় ছেয়ে যায়।বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনের পাশে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনে তুলা থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সঙ্গে স্থানীয়রা এবং হাসপাতালে দায়িত্বরত আনসাররা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।সরেজমিনে দেখা গেছে, আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয়। আতঙ্ক যাতে দীর্ঘ না হয় সেজন্য আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালের নার্স, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা রোগীদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছেন। পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় ও হাসপাতালের লোকজন এ কাজে সহযোগিতা করেছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া রয়ে গেছে।ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে তদন্ত করে আগুন লাগার কারণ ও মালামালের ক্ষতির পরিমাণ জানা যাবে। 
আরও খবর