বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপিত।

লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপিত।

"আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনীয় ভবিষ্যৎ গড়ি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৪ উদযাপন করা হয়েছে। 

রবিবার (১৩ অক্টোবর)  দুপুর ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম রকিব এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, কালাউক উচ্চবিদ্যালয়ে শিক্ষক বশীর আহমেদ, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, শিক্ষার্থী তানজিলা সুলতানা  প্রমূখ। 

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ। 

সভায় বক্তাগন বলেন আমাদের এ দেশ দূর্যোগ প্রবন অঞ্চলের অংশ হওয়ার আমরা সবসময়ই কমবেশি দূর্যোগ এর মোকাবিলা করে বসবাস করে আসছি। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। ঝড় জলোচ্ছ্বাস, খরা,বন্যা,বজ্রপাত, ভূমিকম্প মোকাবিলায় আমাদের পূর্ব সর্তকতা এর ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজন এ বিষয়ে সম্যক ধারনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ। এছাড়া মনুষ্য সৃষ্ট দূর্যোগ থেকে রক্ষায় সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলের একযোগে কাজ করতে হবে। জলবায়ুর পরিবর্তন ও এর ক্ষতিকর  প্রভাব থেকে বাঁচতে জলবায়ুর ন্যায্যতা নিশ্চিত করতে কাজ করে যেতে হবে।

পূর্বান্হে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর