দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বাগআঁচড়ায় দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দিগুন,বিপাকে সাধারণ ক্রেতারা

বাগআঁচড়ায় দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দিগুন,বিপাকে সাধারণ ক্রেতারা 



নিত্যপণ্যের বাজারের যখন অস্থিরতায় ঠিক তখনিই আগুন কাঁচা মরিচের বাজারে।অধিকাংশ সবজির দাম পৌছে ১০০ এর ঘরে ।মিষ্টি কুমড়া,পটল আর পেপে মিলছে ৮০ থেকে ১০০ টাকায়।কোন রকম ঝাজ কমছে না কাঁচা মরিচের।এক কেজি কাঁচা মরিচ কিনতে গুনতে হচ্ছে ৫০০/৬০০ টাকা।যা দুইদিন আগেও বিক্রি হয়েছে ২২০/৩৫০ টাকা। দুই রাতের ব্যবধানে মূল্য বেড়েছে দিগুন। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।


সোমবার(১৪ অক্টোবর) শার্শার উপজেলার বাগআঁচড়া সহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়ে।


সরেজমিনে দেখা যায়, বাজার ও মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে। অথচ এই কাঁচা মরিচ গত ২ দিন পর্যন্ত বিক্রি হচ্ছিলো ২৮০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।


১/২ দিন আগে যেখানে ২৫০/৩০০ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। হঠাৎ করেই কাঁচা মরিচের এমন দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ বিপাকে পড়েছেন।


বাগআঁচড়া বাজারের সবজি বিক্রেতা মেহেদি হাসান জানান, বেগুন ১৩০ টাকা, পটল ৮০-৯০ টাকা, শসা ৮০-১০০ টাকা, কাকরোল ৭০-৮০ টাকা,কচুর মুখি ৫০/৬০ টাকা, কেজিপ্রতি কাঁচা মরিচ ৫০০-৬০০ টাকা ও লেবুর হালি ৪০/৬০ টাকায় বিক্রি হচ্ছে।


বাগআঁচড়া বাজারে ক্রেতা আলীম উদ্দীন বলেন,সকালে বাজার করতে এসে কাঁচা মরিচ কিনতে গিয়ে অবাক হয়েছি। একশ গ্রাম কাঁচা মরিচ ৬০ টাকা চাইচ্ছে তথচ গত পরসু ছিলো ৩০ টাকা।দুই রাতের ব্যববধানে যদি এমন অবস্থা হয় তাহল আমাদের মতো নিম্ন আয়ের মানুষের অবস্থা করুন হবে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ চান।


 উপজেলার গোগা  বাজারে গিয়ে কথা হয় ক্রেতা শাহিন আলমের  সাথে তিনি জানান, বাজারে কাঁচা মরিচের দাম শুনলে কেনার সাধ মিটে যায়। আগে যেখানে ২০ টাকার মরিচ কিনলে আড়াইশ গ্রাম পেতাম, সেখানে এখন ১২৫ টাকা দিয়ে আড়াইশ গ্রাম নিতে হচ্ছে। বাজারে সব থেকে এখন দামি পণ্য কাঁচা মরিচ।


পাশেই দাঁড়ানো মিরাজ আলী বলেন, কাঁচা মরিচের দাম অনেক বেশি। প্রয়োজনে কাঁচা মরিচ ছাড়াই রান্না হবে। এত দাম দিয়ে কাঁচা মরিচ কেনা আমাদের মতো নিম্নআয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। পরে তিনি কাঁচা মরিচ না কিনেই বাসায় ফিরে যান।


বাজারের আড়ৎদাররা জানান,ভরতে যে এলাকা থেকে কাঁচা মরিচ কম আসছে।আমদানি থেকে চাহিদা বেশী থাকায় দাম বেশী হয়ে যাচ্ছে।তবে আজ থেকে হয়তো দাম একটু কমবে।আসলে আমরা তো নিজেরা দাম বাড়াইনা। যেমন মূল্যে ক্রয় করি ঠিক তেমন মূল্যে বিক্রি করছি।


শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন বলেন,বিষয়টি দেখছি। যদি ব্যবস্থা গ্রহন করতে হয় তাহলে উপজেলা প্রশাসন অবশ্যই  এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবে।

আরও খবর