ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

হাতীবান্ধায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিলো চিকিৎসক নাসরিন

সংবাদ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সেবা প্রদানের ভোগান্তি তথ্য সংগ্রহের সময় বাংলাদেশ মেডিকেল জার্নাল  ও হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানের ক্যামেরা ছিনিয়ে নেয় চিকিৎসক নাসরিন।  

মঙ্গলবার (১৫) অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রোগীদের ভোগান্তির খবর পেয়ে তথ্য সংগ্রহে গেলে তাকে বাধা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 

ওই সময় চিকিৎসক নাসরিন সাংবাদিক আমিনুরকে তথ্য সংগ্রহে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ  করে। পরে তিনি অন্যান্য সহকর্মীসহ রোগীদের সামনে সাংবাদিককে চরম ভাবে অপমান ও হেনস্তা করে । এ সময় ওই চিকিৎসক দাবী করেন অনুমতি ছাড়া সাংবাদিকরা মেডিকেলের ভিতরে প্রবেশ করতে পারবেন না। 

সেবা নিতে আসা স্থানীয় একজন জানায়, আজকে অনেক রোগী চিকিৎসা সেবা নিতে এসে সঠিকভাবে সেবা পাচ্ছে না ও ভোগান্তির শিকার হয়েছে।  পরে  সাংবাদিককে বিষয়টি অবগত করলে ওই সাংবাদিক তাৎক্ষণিক এ বিষয়ে তথ্য সংগ্রহে করতে গেলে তাকে চরমভাবে অপমান ও হেনস্তা করে । 

এ ঘটনায় হেনস্থার শিকার সাংবাদিক আমিনুর বলেন, রোগীদের ভোগান্তির কথা জানতে পেয়ে আমি যখন তথ্য সংগ্রহ করতে যাই তখন ওই ডাক্তার আমার নিকট এসে ক্যামেরা কেড়ে নেয় ও আমার সাথে ব্যবহার খারাপ করে । 

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক নাসরিনকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন বলেন, চিকিৎসক কর্তৃক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়া অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে দ্রুততম সময়ের মধ্যে ওই চিকিৎসকের বিচার দাবী করছি। তা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ওই ডাক্তারের বিষয়ে অনেক অভিযোগ আজ তিনি সাংবাদিকের  মোবাইল কেরে নিয়ে ঠিক কাজ করে নাই। মোবাইল ছিনিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করে ওই কর্মকর্তা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ও আশ্বাস প্রদান করেন।

Tag
আরও খবর