কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ

নতুন বাংলাদেশে আ.লীগ নিষিদ্ধ করার দাবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-10-2024 10:11:30 am

নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।


বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরের মাওনা উড়াল সড়কের নিচে এক পথসভায় তিনি এ দাবি জানান।


নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ভারতসহ বিভিন্ন দেশ প্রচেষ্টা চালাচ্ছে। দেশের ভেতরেও নানা লক্ষণ দেখা যাচ্ছে।


তিনি বলেন, শরীরে একবিন্দু রক্ত থাকতে স্বৈরাচার আওয়ামী লীগকে কোনো ঠাঁই দেওয়া হবে না। এর দোসরদের ঠাঁই দেওয়া হবে না। নতুন বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে।


গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বাংলাদেশে নির্বাচন এবং মুক্তচিন্তা করার অধিকার ছিল না। রাজনীতিকে দুর্বৃত্তায়নে পরিণত করেছিল। আমরা এ অবস্থার পরিত্রাণ ঘটাতে পেরেছি।


নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ অতীতের মতো ২১ বছর ক্ষমতায় এসে ফের ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করে দেশকে ধ্বংস করেছে। আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।


পথসভায় গণঅধিকার পরিষদ গাজীপুরের আহ্বায়ক পাঠান আজহার, পরিষদের নেতা মনির মোল্লা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর



deshchitro-6addf50aebe94-251026062442.webp
সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন

৪ ঘন্টা ১৯ মিনিট আগে





deshchitro-6adcce89aa2b6-241026092809.webp
আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য

১ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে