ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৯৪

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-10-2024 02:22:29 pm

উত্তর নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৯৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। নাইজেরিয়া পুলিশ বুধবার এএফপি’কে একথা জানিয়েছে। 


পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানান, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্যাঙ্কারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর, এলাকাবাসী রাস্তায় এবং ড্রেনে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে গাড়ির চারপাশে ভিড় করে। আহতদের মধ্যে অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিলেন।


পুলিশের মুখপাত্র বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু নিশ্চিত করেছি এবং প্রায় ৫০ জন আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’ তিনি বলেন, স্থানীয়রা জ্বালানি সঙগ্রহে অস্থির হয়ে পড়লে অফিসাররা তাদের থামানোর চেষ্টা করেছিল। নাইজেরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আহতদেও জরুরী সহায়তার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানায়।


জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটির একটি সাধারণ ঘটনা। নাইজেরিয়ার রাস্তা ঘাট রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও অত্যন্ত নাজুক।

আরও খবর

6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৫ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে