বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

‘রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, পুনরুদ্ধার করতে হবে’

আমরা শাসন করতে আসিনি। আগামী দিনে যারা দেশ চালাবেন, তাদের পথ মসৃণ করতে এসেছি। আমাদের পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে গেছে, এটা পুনরুদ্ধার করতে হবে, বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজারে বায়তুশ শরফ কমপ্লেক্সে বড় পীর হজরত আবদুল কাদের জিলানীর (রহ.) ইছালে সওয়াব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের সংস্কৃতি বহু দিন ধরে এ দেশের মানুষ ভুলে গেছে। ভোট কাকে বলে মানুষ তা জানে না। ভোটকেন্দ্রে মানুষ যেত না। ভোট হলো আমানত। ভোটের মাধ্যমে একজন ভালো মানুষ নির্বাচিত হবেন। আপনার ভোট আগামী দিনে আপনিই দেবেন, পছন্দের প্রার্থীকে দেবেন। জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেবো।


তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার। আরেকটি সরকার না আসা পর্যন্ত আমরা দায়িত্ব পালন করবো। এই সরকারের অগ্রাধিকার হলো রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি অর্জন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও কিছু ক্ষেত্রে সংস্কার করা। ইতোমধ্যে কিছু সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে।


বায়তুশ শরফের অবদান তুলে ধরে ড. খালিদ বলেন, বায়তুশ শরফ একটা ইতিহাস। দেশব্যাপী এই সংগঠনের শত শত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত হাসপাতাল রয়েছে। এ সংগঠনের জনসম্পৃক্ততা এক কথায় অসাধারণ। বিদেশি কোনও সাহায্য-সহযোগিতা কিংবা অনুদান নেই, শুধু স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে এত বড় কর্মযজ্ঞ আমাদের অবাক করে দেয়। তিনি বায়তুশ শরফের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এর আগে উপদেষ্টা কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের ভিআইপি কেবিন ও ওয়ার্ড, বায়তুশ শরফ জব্বারিয়া অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের কলা ও কারিগরি শিক্ষাভবন, ছাত্রীদের নামাজের ঘর ইবনুল খাত্তাব (রা.) মসজিদ ও অ্যাকাডেমিক লাইব্রেরি উদ্বোধন করেন। এ ছাড়া উপদেষ্টা কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।


পরে উপদেষ্টা কক্সবাজার প্রেস ক্লাব ও হিলডাউন সার্কিট হাউজ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

আরও খবর