বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

লাখাইয়ে হাওরে সবুজায়ন কর্মসূচী ও সচেতনতা মূলক প্রচারাভিযান।

লাখাইয়ে হাওরে সবুজায়ন কর্মসূচী ও সচেতনতা মূলক প্রচারাভিযান। গাছ বিশুদ্ধ বাতাস এর উপস্থিতি নিশ্চিত করে যা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ থেকে মানুষসহ সকল প্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা গ্রহণ করি, এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা। হাওরে গাছ লাগানো এবং সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্থানীয় এলাকাবাসীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে ' হাওরে সবুজায়ন' নামে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। হাওরে গাছের চারা রোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খোয়াই রিভার ওয়াটারকিপার ও হাওর রক্ষায় আমরা এর আহবায়ক ও তোফাজ্জল সোহেল একথা বলেন। আজ শনিবার ( ১৯ অক্টোবর) বিকেলে খোয়াই রিভার ওয়াটারকিপার ও হাওর রক্ষায় আমরা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে হাওর এলাকায় এই কর্মসূচি করে। পরিবেশ সংগঠক ও হাওর রক্ষায় আমরা এর সদস্য বাহার উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল ইসলাম চৌধুরী, পরিবেশকর্মী ও হাওর রক্ষায় আমরা এর সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, পরিবেশ ও নাট্যকর্মী ওসমানগণি রুমী, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ওয়াজেদ ভূইয়া, মোঃ রাকিবুল হাসান, রিফাত রহমান, রহমত আলী, মোঃ তাজ উদ্দিন প্রমূখ। হাওরে সবুজায়ন কর্মসূচীতে বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা, ফলদ, বনজ,ঔষধী গাছের চারা উপজেলার কালাউক হইতে সাতাউক সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মুড়িয়াউক হাওরে রোপন করা হয়। এছাড়াও এলাকায় কিশোর ও সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
Tag
আরও খবর