জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ধনবাড়ীতে এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ বিতরণ


টাঙ্গাইলের ধনবাড়ীতে এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‍উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২০২৩ সা‌লে অনু‌ষ্ঠিত বৃ‌ত্তি প‌রিক্ষার ফলাফ‌ল অনুযায়ী বৃ‌ত্তিপ্রাপ্ত ১৫৩ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হ‌য়ে‌ছে ।

১৯ অক্টোবর শনিবার সকালে সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল মা‌ঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের এ অনুষ্ঠান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানটি মেসার্স লিজা এন্টারপ্রাইজ ও ক্যাফে হাট এর সহযোগিতায়, পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকা‌রি শিক্ষক আরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায়, এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনের সভাপ‌তি মোঃ ইরশাদ আলীর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ধনবাড়ী উপজেলার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কে‌ন্দ্রীয় নির্বা‌হি সদস‌্য (বিএন‌পি) সামছুজ্জামান সুরুজ , সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি মোঃ এনামুল হক সাবেক ভি.পি, সহ সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি হাফেজ মোঃ খাইরুল ইসলাম (মুন্সি) , সাংগঠনিক সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি আবু বকর সিদ্দিক লেবু , যুগ্ম সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি জাহিদুল ইসলাম মহব্বত, সাবেক ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান এবং বর্তমান ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু,সভাপ‌তি ধনবাড়ী পৌর বিএনপি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি, মোঃ রফিকুল ইসলাম (স্বপন) সহ উপ‌জেলা ও ইউনিয়‌ন বিএন‌পির ‌ ছাত্রদল ,যুবদল , সেচ্ছা‌সেবক দল এর নেতৃবৃন্দ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সা‌কিনা মে‌মো‌রিয়াল গালর্স হাই স্কু‌লের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ গোলাম রাব্বা‌নি, অত্র বিদ‌্যাল‌য়ের ম‌্যানেজিং কমিটির সদস্য জাহিদুল করিম মিল্টন , এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশন এর উপদেষ্টা মুহাম্মদ সোলায়মান আকন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ , শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবি ।

উল্লেখ্য ধনবাড়ী এ্যাসিস্ট্যান্ট টিচার্স এসোসিয়েশনটি ১৬৫ জন শিক্ষক নিয়ে ২০১৮ কার্যক্রম শুরু করে। বৃ‌ত্তি প্রকল্প শুরু করে ২০২২ সাল থে‌কে । ২০২৩ সা‌লের বৃ‌ত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৯৪ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয় মোট ১৫৩ জন। ১৫৩ জ‌নের এর ম‌ধ্যে ট্যালেন্ট পুলে ৪০ জন এবং সাধারন বৃ‌ত্তি প্রাপ্ত ১১৩জন।

প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম স্বপন বলেন, এ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজনের জন্য আজকের দিনটি অনেক আনন্দের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।


এ সময় বক্তারা শিক্ষার মানউন্নয়নের লক্ষে ও মেধা বিকাশে সমাজের বৃত্তবানদের বৃত্তি প্রদানে আরো এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা বৃত্তির সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ বিতরণ করেন।


আরও খবর