বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

আদমদীঘিতে অটো ভ্যান চালকের আত্মহত্যা

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন এনজিও সংস্থার ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নিল রতন মালি (৫০) নামের এক অটো ভ্যান চালক বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (২২অক্টোবর) ১২ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিল রতন মালি আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার সুরেশ চন্দ্র মালির ছেলে। 



জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের দরিদ্র নিল রতন অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনি সংসারের সচ্ছলতা ফিরানোর জন্য বিভিন্ন এনজিও সংস্থা থেকে অনেক টাকা ঋণ গ্রহণ করেন। বর্তমানে সেই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে আজ মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাড়িতে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হন।


এরপর তার স্বজনরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নেন। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তিনি মারা যান। ঘটনা তদন্তকারি কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর