চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বড়লেখায় উপজেলা প্রশাসন ও নিসচার যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

ষ

 “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও নিসচা বড়লেখা শাখার তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালীর পূর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা প্রীতম সিকদার জয়, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা সাংবাদিক আব্দুর রব, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম। 


এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিজিবি প্রতিনিধি জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, নিসচা সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রচার সম্পাদক রেদওয়ান রুম্মান, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়য়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, আশফাক আহমদ, অজিত রবিদাস, সাহেদ আহমদ পাবেল, এহসান আহমদ, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, আফজাল হোসেন রুমেল, মাহিনুর ইসলাম মাহিন, ছায়দুল আহমদ, মজনুর রহমান, রেজাউল হক প্রমূখ। 


সভায় বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনে প্রিয়তমা সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়কে হারিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করে গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন। ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়, এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণের জন্যই একলা ডিসেম্বর ১৯৯৩ সালে ‘নিরাপদ সড়ক চাই’  সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে।



জাতীয় সামাজিক সংগঠন নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক সংগঠন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবদ্ধ।


এসময় সড়ক দুর্ঘটনারোধে শৃঙ্খলা ফেরাতে নিসচা নেতৃবৃন্দদের নিয়ে সড়ক নিরাপত্তা কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্তর্ভুক্ত করার আশবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 


এদিকে দুপুর ১২ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও খবর