জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না: মামুনুল হক

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-10-2024 09:17:47 am

© সংগৃহীত ছবি

অন্তবর্তী সরকারকে ইঙ্গিত করে মামুনুল হক বলেন, অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব।


তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর জন্য একটি রোডম্যাপ ঘোষণা করুন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।


শনিবার (২৬ অক্টোবর) নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে অনুষ্ঠিত গণ সমাবেশে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, আগস্টের বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশও ব্যর্থ হবে। দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


মামুনুল হক বলেন, সব জায়গায় ষড়যন্ত্রের জাল উঠছে। তাই এখনো গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো আমাদের মধ্যে পারস্পরিক বিরোধ ও প্রতিযোগিতার সময় তৈরি হয়নি।


এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউছুফ আশরাফ, কেন্দ্রীয় নায়েবে আমির খুরশিদ আলম কাশেম এবং যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী।

আরও খবর