চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি--বার্ষিক কাউন্সিল সম্পন্ন

দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো।







নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন কাউন্সিলের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 


ভোট গননা শেষে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


নির্বাচনে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ২৮১ ভোট পেয়ে মো: আহাদুজ্জামান বাটু (প্রতিক চশমা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি জি এম নজরুল ইসলাম (দোয়াত-কলম) প্রতিক নিয়ে পেয়েছেন ২৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা) প্রতিক নিয়ে পেয়েছেন ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ টিপু সুলতান আনারস মার্কা নিয়ে ৩৮৬ ভোট পেয়েছেন।

এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম শিকদার (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান ওহিদ (সিলিং ফ্যান) পেয়েছেন ২০১ভোট। 


এছাড়া পৌর বিএনপির সভাপতি পদে মো: মিলু শরীফ (দোয়াত-কলম) প্রতিক নিয়ে ১৬৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম শাহিন বিপ্লব (চশমা) প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মশিয়ার রহমান সান্টু।  তিনি মোমবাতি প্রতিক নিয়ে ২৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিদুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ ভোট।  


সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ সাইফুল্লাহ আল মামুন। মাছ প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির গোলাপফুল প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৫ ভোট। 


উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো।

আরও খবর