জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে সদ্যনিষিদ্ধ ঘোষিত ছাএলীগের ২কর্মী সহ ১পলাতক আসামী গ্রেফতার।

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ কর্মী সহ এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ছাদেকুর রহমান ও আমীন ইসলাম জুয়েল এবং পলাতক আসামি মো. ইকবাল মিয়া। অপরজন হলেন, পলাতক আসামি মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মো. ইকবাল মিয়া (৪৫)। থানা পুলিশ সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স লাখাই উপজেলার করাব গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে ছাদেকুর রহমান (২৮), রাড়িশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে আমিন ইসলাম জুয়েলকে (২৯) গ্রেপ্তার করে। অপর এক অভিযানে মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মো. ইকবাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘সদ্য নিষিদ্ধ ঘোষিত লাখাই উপজেলা ছাত্র লীগের আহবায়ক কমিটির সক্রিয় ২ সদস্যের নামে হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি লক্ষীপুরের পলাতক এক আসামীকেও গ্রেপ্তার করা হয়েছে। আসামীদেরকে রোববার (২৭ অক্টোবর) হবিগঞ্জ জেলা সদর থানায় ছাত্রলীগের ২ সদস্যকে হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর