এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট

চিলমারীর সন্তান আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরামের সভাপতি আলমগীর, সাধাঃ সম্পাদক জুলফিকার

চিলমারীঃ সন্তান আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরামের সভাপতি আলমগীর, সাধাঃ সম্পাদক জুলফিকার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার, ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও বিচার বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ বিলিয়া জুলফিকার দায়িত্ব পেয়েছেন। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের, কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ০৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সাধারণ সম্পাদক শাহ বিলিয়া জুলফিকার বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায়, কেন্দ্রীয় কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করে, তাদের লেখালেখির প্রতিভাকে বিকশিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। পাশাপাশি আমাদের কলম সৈনিকদের নিয়ে পত্রিকায় লেখালেখির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবো। লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে নতুন সভাপতি আলমগীর হোসেন বলেন, আজ আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ২০২৩-২৪ কার্যবর্ষেও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে, আমি তরুণ লেখকদের সৃজনশীলতা এবং দক্ষতাকে আরও উন্নীত করার প্রতিশ্রুতি দিচ্ছি। নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী এবং কার্যকরী লেখক সম্প্রদায় গড়ে তোলার প্রতিজ্ঞা করছি। সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যা ঐক্যবদ্ধভাবে তুলে ধরে পরিশুদ্ধ করতে চাই। তারুণ্যের শাণিত কলমে আলোকিত ধরণী দেখতে চাই। নজরুল বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজকে লেখালেখির জগতে নিয়ে এসে বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির সমৃদ্ধির স্বার্থে কাজ করতে চাই। ইতোমধ্যে কেন্দ্রীয় সেলে পুরো বছরের কর্মপরিকল্পনা জমা দিয়েছি। আশা করি, ভালো কিছু হবে। আমাদের লেখনির মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমার উপর আস্থা রাখায় কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

আরও খবর