নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে মিট দ্যা প্রেস দক্ষিণ পশ্চিম উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবী

শ্যামনগরে মিট দ্যা প্রেস দক্ষিণ পশ্চিম উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ উপকূলীয় এলাকায় সামগ্রিক ও টেকসই উন্নয়ন এবং আন্তঃমন্ত্রণালয় সংযোগ স্থাপনের জন্য দক্ষিণ-পশ্চিম উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃনির্মান করতে হবে। উপকূলীয় এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র তৈরী করতে হবে। একটি বাড়ী একটি শেল্টার কার্যক্রম গ্রহণ প্রতিটি বাড়ী দুর্যোগ সহনশীল গড়ে তুলতে হবে। এ সকল দাবী সহ মোট চেীদ্দটি দাবী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এডভোকেসি ফোরামের পক্ষ থেকে মিট দ্যা প্রেসে বৃহস্পতিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসকাবে গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরা হয়।

লির্ডাসের সহায়তায় অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে উপজেলা এডভোকেসী ফোরামের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বর্মন লিখিত বক্তব্যে অন্যান্য দাবী সমূহ বলেন সুপেয় পানির স্থায়ী সমাধানের জন্য বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা ও ভূউপরিস্থ পানির ব্যবহার করা। উপকূলীয় এলাকার সরকারি পুকুর,খাল,দিঘী ইজারা মুক্ত করে পুনঃখনন করা। নদীর অভিভাবক প্রতিষ্ঠান সুনিদিষ্ট করা ও নদীর সীমানা সিএস খতিয়ান অনুযায়ী নির্ধারণ করা। লবন,খরা ও বন্যা সহনশীল কৃষির জন্য প্রনোদনা প্রদান করা। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে ইসিএ নীতিমালার বাস্তবায়ন করা। নদী ভাঙ্গনরোধে নদীর চর বনায়ন করা। সুন্দরবন নির্ভরশীল জনগোষ্ঠীরবিকল্প জীবিকায়ন ব্যবস্থা করা। পোল্ডারের ভিতর লোনা জল প্রবেশ করিয়ে চিংড়ী ও কাঁকড়া চাষ সীমিত করা, কৃষি জমিতে নতুন করে চিংড়ী ও কাঁকড়া চাষ বন্ধ করা, জোনিং সিস্টেম চালু করা। পলি ব্যবস্থাপনার জন্য দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের নদী অববাহিকায় দ্বীপ, কৃষিজমি পুনভরণ ও উঁচু করার জন্য পর্যায়ক্রমে টিআরএম বাস্তবায়ন করা। জলবায়ু তহবিলের অর্থ অগ্রাধিকার ভিত্তিতে উপকূলের মানুষের জন্য বরাদ্ধ দেওয়া।

মিট দ্যা প্রেসে আরও বলা হয় উপকূলের মানুষের সংকট নিরসনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবী। নতুন সরকারের কাছে উপকূলের মানুষদের প্রতি দীর্ঘদীনের বৈষম্য দূর করার জন্য জোর দাবী জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর প্রেসকাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, প্রেসকাব সদস্য শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, মিজানুর রহমান, লির্ডাসের এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক, উপজেলা এডভোকেসি ফোরাম সদস্য সুফিয়া খাতুন, ইতিকা মন্ডল প্রমুখ।

ছবি- শ্যামনগর প্রেসকাবে মিট দ্যা প্রেসে বক্তব্য রাখছেন উপজেলা এডভোকেসি ফোরামের সম্পাদক রনজিৎ বর্মন।



Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ১৩ মিনিট আগে