ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে ভার্মি কম্পোস্ট এর কেঁচো সরবরাহ করছে কৃষি উদ্যোক্তা বাহার উদ্দিন।

লাখাইয়ে ভার্মি কম্পোস্ট এর কেঁচো সরবরাহ করছে কৃষি উদ্যোক্তা বাহার উদ্দিন। লাখাইয়ে প্রথম বারের মতো জৈব সার ভার্মি কম্পোস্ট উৎপাদন এর উপাদান কেঁচো সরবরাহ করছে লাখাই উপজেলার করাব ইউনিয়নের কৃষি উদ্যোক্তা কৃষক মোঃ বাহার উদ্দিন। বিগত ২০২২-২০২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট উৎপাদন এর জন্য প্রদর্শনী দিয়ে সহযোগিতা করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পের আওতায় প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতায় কেঁচো সার উৎপাদন চালানোয় দিন দিন এর সম্প্রসারিত হতে থাকে। প্রথম বছরের উৎপাদিত কেঁচো সার কৃষক মোঃ বাহার উদ্দিন তাঁর বোর জমি,আউশ ও রোপা আমনের চাষাবাদ প্রয়োগ করেন। এছাড়াও মৌসুমি শাকসবজি ও ফলবাগানে ব্যবহার করেন এবং এতে ভালো ফলন হওয়ায় তিনি আশান্বিত হয়ে এ কেঁচো সার উৎপাদন বৃদ্ধি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।কেঁচো সার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কেঁচোও বৃদ্ধি পাচ্ছে। তাই চলতি মৌসুমে সে কেঁচো সার ও কেঁচো বাজারজাত করার উদ্যোগ গ্রহণ করেন।এ লক্ষ্যে উৎপাদিত সার ও কেঁচো সংগ্রহ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাথে যোগাযোগ করলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহায়তায় বুধবার (৩০ অক্টোবর) নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে নবীগঞ্জ উপজেলার ২ জন কৃষক এর নিকট ৩ হাজার ২ শত কেঁচো সরবরাহ করা হয়েছে। এ উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম। নিজের উৎপাদিত কেঁচো সরবরাহ করতে পেরে উচ্ছ্বসিত কৃষক মোঃ বাহার উদ্দিন বলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমি এ কেঁচো উৎপাদন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ পেয়েছি। এ ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তাগন সার্বিক সহযোগিতা করেছেন। আমি এ কেঁচো উৎপাদন বৃদ্ধি করে বড় পরিসরে জৈব সার তৈরির কাজ করে আসছি। আমি মনে করি রাসায়নিক সার এর যথেচ্ছা ব্যবহার করায় আমাদের জমি মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে। তাই রাসায়নিক সার এর ব্যবহার কমিয়ে এর সাথে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে মাটির রক্ষা করতে ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হলে কেঁচো সার এর উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির করতে হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন এ বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। কৃষি উদ্যোক্তাগন নতুন নতুন জাতের শাকসবজি ফলমূল চাষাবাদ এর পাশাপাশি মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ধরনের জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। লাখাইয়ে কৃষিতে বানিজ্যিক চাষাবাদ বহুলাংশে বেড়ে চলছে।তিনি আরো বলেন আমাদের উদ্যমী কৃষক মোঃ বাহার উদ্দিন প্রথম বারের মতো জৈব সার উৎপাদন করে অন্যত্র কেচোঁ সরবরাহ করছে এ সংবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভা চলাকালীন সময়ে অবগত হলে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা সহ উপস্থিত সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
Tag
আরও খবর