শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

প্রকৌশলীরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছেনঃ মসিক মেয়র

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, আমাদের গন্তব্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পদ্মাসেতু, মেট্রোরেল প্রকল্পের মত বড় প্রকল্প সহ সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রত্যক্ষ দায়িত্ব পালন করছেন। 


ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র। আজ বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে ময়মনসিংহ পলিটেকনিক  ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মেয়র তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগ বৃদ্ধির সাথে মাদক ও জঙ্গীবাদ থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান করিগরি শিক্ষাকে সবসময় গুরুত্ব দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনার হাত ধরে কারিগরি শিক্ষার প্রসার ঘটেছে। এর ফলশ্রুতিতে দেশের তরুণেরা আজ ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারছে।


এ অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. উম্মে আফসারী জহুরা।  এছাড়াও, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর