সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় ট্রাম্প ও হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-11-2024 01:28:16 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র তিন দিন আগে দক্ষিণপূর্বাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় প্রচারণা চালাতে গেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।


৫ নভেম্বর, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬০তম এ নির্বাচনে ট্রাম্প না হ্যারিস, কে জিতবেন তা সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ওপর নির্ভর করছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম ও নির্বাচনি বিশ্লেষকরা। এই সাতটি অঙ্গরাজ্যের একটি নর্থ ক্যারোলাইনা।


এই নিয়ে টানা চারদিন ধরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একই দিন একই অঙ্গরাজ্যে প্রচারণা চালাতে গেলেন। নর্থ ক্যারোলাইনায় শেষ মুহূর্তে প্রচারণা চালিয়ে নিজ নিজ জনসমর্থন আরও কিছুটা বাড়ানোর চেষ্টা করবেন দুই প্রার্থী। প্রায় সবগুলো জনমত জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।


ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাবের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাত কোটিরও বেশি আমেরিকান ইতোমধ্যে তাদের ভোট দিয়ে দিয়েছেন। এর আগেরবার ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর মধ্যে পড়া রেকর্ড আগাম ভোটের চেয়ে এটি কম হলেও এতে নির্বাচন নিয়ে ভোটারদের উদ্দীপনা লক্ষ্যণীয় হয়ে উঠেছে।


২ নভেম্বর, শনিবার নর্থ ক্যারোলাইনায় আগাম ভোট দেওয়ার শেষ দিন। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত ৩৮ লাখেরও বেশি ভোট দেওয়া হয়ে গেছে। যদিও অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো এখনও হারিকেন হেলেনের প্রভাবে সৃষ্ট প্রাণঘাতী বন্যার ধকল কাটিয়ে উঠতে পারেনি।


হ্যারিস নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটে রক তারকা জন বন জভিকে নিয়ে প্রচারনায় হাজির হওয়ার পরিকল্পনা করেছেন।


দোদুল্যামান অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভ্যানিয়ার পর সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায়, ১৬টি করে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।


২০২০ এর নির্বাচনে মাত্র এক দশমিক ৫ শতাংশ পয়েন্টের ব্যবধানে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছিলেন ট্রাম্প, কিন্তু ওই একই নির্বাচনে অঙ্গরাজ্যটি একজন ডেমোক্র্যাটকে গভর্নর নির্বাচিত করেছিল, ফলে এখানে প্রতিদ্বন্দ্বী উভয় দলের আশাই বজায় আছে।


শনিবার সকালে নর্থ ক্যারোলাইনার উদ্দেশে রওনা হওয়ার আগে আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে ছিলেন হ্যারিস। সেখানে তিনি বলেন, “আমার পরিকল্পনা ও অভিপ্রায় হল যুক্তরাষ্ট্রের কারখানাজাত উৎপাদনে বিনিয়োগ অব্যাহত রাখা। এভাবেই আমরা একুশ শতকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হতে পারবো।”


শনিবার দুপুরে ট্রাম্প শার্লটের পশ্চিমে গ্যাস্টোনিয়াতে সমাবেশ করছেন। এ সমাবেশ শেষ করে সন্ধ্যায় অঙ্গরাজ্যটির গ্রিনসবরোতে যাবেন। সেখানে ২২ হাজার আসনের ফাস্র্ট হরাইজন কলোসিয়াম অ্যারিনায় কথা বলবেন তিনি।


শুক্রবার আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানে ট্রাম্প বলেছেন, “আমরা আরও চার বছর চরম অক্ষমতা ও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাবো অথবা আমাদের দেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চারটি বছর শুরু করবো কি না, এর মধ্যে একটি বেছে নেওয়ার নির্বাচন এটি।”

আরও খবর