আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

কিছু ভোট সংগ্রহের উদ্দেশে টুইট করেছিলেন ট্রাম্প, বললেন ধর্ম উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2024 09:48:29 am

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্দেশ্য কিছু ভোট সংগ্রহ করা। সরকার তার কথার সঙ্গে একমত পোষণ করে না, বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


রোববার সকালে সাভারে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্সের’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ধর্ম উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর দেশটি। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই টুইট যৌক্তিক নয়।’


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে থাকা সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত নিরাপদে আছেন। ধর্ম অনুশীলন ও ধর্ম চর্চার ক্ষেত্রে কোনো বাধা নেই। সম্প্রতি জন্মাষ্টমী ও দুর্গাপূজা অত্যন্ত নিরাপদে পালন করেছেন তারা। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারা কিছু দাবির কথা জানিয়েছেন। সেগুলো সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা করা হচ্ছে।’

আরও খবর