১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে সেতুর সংযোগ রাস্তা না থাকায় হাজারো মানুষের দুর্ভোগ

চিলমারীঃ সেতুর সংযোগ রাস্তা না থাকায় হাজারো মানুষের দুর্ভোগ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে উপজেলার চরাঞ্চলের এক গ্রামে সেতু (ইউড্রেন) নির্মাণ করলেও সংযোগ সড়ক না থাকায়, ঐ এলাকার ২/৩ হাজারের ও বেশি মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছেন। উপজেলার চিলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বল মন্দিয়ারখাতা গ্রামে, সেতু (ইউড্রেন) থাকলেও সংযোগ সড়ক না থাকায় মানুষসহ পণ্যবাহী ঘোড়ার গাড়ি চলাচলের অনুপযোগী হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধিনে ২০২৩-২৪ অর্থ বছরের নন ওয়েজ প্রকল্পের মাধ্যমে সেতু (ইউড্রেন) তৈরি করা হয়েছিল। প্রকল্প চেয়ারম্যান ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগম। স্থানীয়রা জানান, ইউড্রেনের কাজ শেষ হলেও সংযোগ সড়ক মেরামত না করায় চরের মানুষসহ বিভিন্ন পন্যের ব্যবহৃত ঘোড়া গাড়িও যাতায়াত করতে পারছেন না। সেতুর দুইপাশে মাটি সরে গিয়ে ভেঙে যেতেও দেখা যাচ্ছে। এত টাকা দিয়ে সেতু করে লাভ কি হলো, যদি মানুষের কোন কাজে না আসে। এ বিষয়ে প্রকল্প চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগমকে প্রশ্ন করলে পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে ফোন দিলে তিনি রিসিভ করেনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন, দুটি ইউড্রেন মিলে দুই লাখের বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, চেয়ারম্যানকে বলে মাটি দেয়ার ব্যবস্থা করছি বলে জানান তিনি। 

আরও খবর