ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

মঈন উদ্দিন - ফখরুদ্দীনের মত ৩ মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় অধিষ্ঠিত হলে, এদেশের মানুষ কাউকে ক্ষমা করবে না : ফারুক



নোয়াখালীর সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি’র মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সেনবাগ বাজারের প্রধান সড়কে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে উপজেলা বিএনপি'র মিছিল ও জিরো পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সেনবাগ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সেনবাগ পৌর বিএনপি'র আহবায়ক আবদুল হান্নান লিটন।


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।


এসময় উপস্হিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সেনবাগ পৌরসভার সাবেক কমিশনার জাহিদুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি'র সদস্য সহিদ উল্যাহ সহিদ, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, জেলা যুবদলের গণশিক্ষা সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী ফুটন, বিএনপি'র নেতা নুর নবী বাচ্চু, ভিপি জাহাঙ্গীর, সাবেক জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির, বিএনপি নেতা মির্জা মোস্তফা, বিএনপি নেতা আ জ ম রহিম উল্লাহ চৌধুরী  সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, সেনবাগ সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ্ব আ জ ম বশির উল্লাহ চৌধুরী রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াসিন আলী বাবর, উপজেলা যুবদলের আহবায়ক সাহেব উদ্দিন রাসেল, যুবদলের নেতা প্রবাসী চান্দন হোসেন রাজু, ৩নং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল আলী মিনু, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক এমাম হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন লিটন,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন মহিন, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ সহ উপজেলা বিএনপি'র সকল ইউনিয়ন, পৌর ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।


প্রধান অতিথি বলেন, আমাদের মতো যারা দলের জন্য ঘুম, খুন, জেল, জুলুম নির্যাতনে শিকার হয়েছে তাদেরকে আমরা ভুলে গেলে হবে না, তাদের আত্মত্যাগকে সামনে রেখে আমাদের পথ চলা হবে, কারণ ভোগে সুখ নয় ত্যাগে ও সুখ আছে।


তিনি আরো বলেন, এত বড় আন্দোলনের পিছনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অনেক বড় অবদান রেখেছেন। উপদেষ্টা ড. ইউনুস আপনি নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করুন। আপনি মঈন উদ্দিন - ফখরুদ্দীন এর মত ৩ মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় অধিষ্ঠিত হলে, এদেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। মোদি কে উদ্দেশ্য করে বলেন, ৪০০'শ মামলার আসামী শেখ হাসিনা কে বাংলার মাটিতে ফেরত পাঠাতে হবে।

আরও খবর